পাঁচবিবিতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক এমপি। বৃহস্পতিবার বিকেলে তিনি ভবনটির উদ্বোধন করেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে মন্ত্রী বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সামছুল আলম দুদু এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম রকেট, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব প্রমুখ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এবং এলজিইডির বাস্তবায়নে পাঁচবিবি গোহাটা চত্বরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি নির্মিত হয়।