চিকিত্সাধীন অবস্থায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ আরো দুই জন মারা গেছেন। বৃহস্পতিবার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তারা মারা যান। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের বিভাগীয় প্রধান ডা. এম এ হামিদ পলাশ এ তথ্য জানান। নিহতরা হলেন:গাইবান্ধার সুন্দরগঞ্জের আলম (৩৫) ও সাদুল্যাপুরের সাদিয়া (৪)। সাদিয়া অগ্নিদগ্ধ হয়ে গত ১৯ ডিসেম্বর ও আলম গত ২১ ডিসেম্বর ভর্তি হয়েছিলেন। এদিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. শাহাদত হোসেন বলেন, গত ১৫ ডিসেম্বর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ২৪ জন শিশু মারা গেছে। একই তারিখ থেকে আগুন পোহাতে গিয়ে দগ্ধ ১৭ জন হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত মারা যায় তিন জন।