রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে চিকিত্সাধীন কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার রাতে কয়েদি সাইদুর রহমান হূদেরাগে আক্রান্ত হয়ে মারা যান।
এর আগে ঐ দিন সকালে আব্দুল লতিফ মন্ডল নামের আরেক জন কয়েদি হূদেরাগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
দুই জন কয়েদিই হূদেরাগে আক্রান্ত হয়ে মারা গেছে বলে জানিয়েছেন রংপুর কেন্দ্রীয় কারাগারের জেলার আমজাদ হোসেন ডন।
জেলার আরো জানান, নিহত কয়েদি সাইদুর রহমান অর্থ আত্মসাতের মামলায় এক বছরের দণ্ডপ্রাপ্ত আসামি। বুধবার সন্ধ্যায় অসুস্থ হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় রাত সোয়া ৮টায় তিনি মারা যান।
অপরদিকে মারামারি ও মাদক মামলার দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল লতিফ মন্ডলকে মঙ্গলবার বিকালে লালমনিরহাট কারাগার থেকে রমেক হাসপাতালের প্রিজন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ৬টায় মারা যায় লতিফ। তাদের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।