চট্টগ্রামে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে বৃহস্পতিবার নগরীতে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতারের নেতৃত্বে পরিচালিত অভিযানে নগরীর ষোলশহর ২ নম্বর রেলগেট হতে অক্সিজেন মোড় পর্যন্ত সড়কের উভয় পাশে অবৈধভাবে গড়ে উঠা ২ শতাধিক দোকান উচ্ছেদ করা হয়। এ সময় ফুটপাতের ওপর দোকান বর্ধিত করায় রনি এন্টারপ্রাইজকে ১০ হাজার, নিউ মিউচুয়াল হার্ডওয়ার স্টোরকে ৫ হাজার টাকা, বায়েজিদ মাজার গেটের ক্যাফে বায়েজিদকে ১০ হাজার টাকা, হোটেল জামানকে ১০ হাজার টাকা, হাসান এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল স্তূপ করার দায়ে মোহাম্মদ আলিমকে ৫ হাজার টাকা, মোহাম্মদ ওসমানকে ২ হাজার টাকাসহ সর্বমোট ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।