বোনারপাড়া কাজী আজহার আলী বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি

সাঘাটার বোনারপাড়া কাজী আজহার আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি বৃহস্পতিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে উদ্যাপিত হয়। শতবর্ষ উদ্যাপন কমিটির আয়োজনে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত আলোচনায় সভায় সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাকিল আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।