চৌগাছায় বাবা-মাকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। বুধবার রাতে নিহতদের বড়ো ছেলে মিলন হোসেনকে আসামি করে মামলাটি দায়ের করেছেন ছোটো ছেলে হুমায়ন কবির। মামলার বাদী নথিতে উল্লেখ করেন, ঘটনার দিন মিলন তার বাবার কাছে ২ হাজার টাকা চায়। টাকা দিতে না পারায় ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা ধারালো গাছি দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে বাবা-মাকে হত্যা করে। মামলার তদন্তকারী কর্মকর্তা চৌগাছা থানার ওসি (তদন্ত) এনামুল হক জানান, হত্যায় ব্যবহূত দা উদ্ধার করা হয়েছে। হত্যা ঘটনায় অভিযুক্ত মিলনকে আটক করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে জবানবন্দি রেকর্ডের জন্য আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের কৃষক বাবা মহিরউদ্দিন (৬৫) ও মা আয়না বেগমকে (৫৫) কুপিয়ে হত্যা করে মিলন হোসেন (৩২)।