শ্যামনগরে চোরাই কাঠসহ আটক এক

শ্যামনগরে উপকূলীয় হরিনগর নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা চোরাই কাঠসহ এক পাচারকারীকে আটক করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে হরিনগর বাজারসংলগ্ন হাবিবনগর মাদ্রাসার কাছ থেকে নুরুজ্জামান গাজী নামে ঐ পাচারকারীকে আটক করা হয়। তিনি মীরগাঙ্গ গ্রামের নাছিরউদ্দীন গাজীর ছেলে।

হরিনগর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) জিয়াউদ্দীন জানান, সুন্দরবন থেকে কাঠ পাচারের খবর গোপনে জানতে পেরে ঘটনাস্থল থেকে ৪২ পিস গরান কাঠ ভর্তি একটি ভ্যানসহ পাচারকারীকে আটক করে কদমতলা বন অফিসে হস্তান্তর করা হয়। পাচারকারীকে বন আইনে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান কদমতলা স্টেশন কর্মকর্তা (এসও) নুর আলম।