অস্ত্র ও পর্নোগ্রাফি আইনে মামলা

ছাত্রলীগ নেতাসহ তিন জন রিমান্ডে

অস্ত্র ও পর্নোগ্রাফিসহ তিনটি মামলায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিকসহ তিন জনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক রেজওয়ানুজ্জামান এ রিমান্ড মঞ্জুর করেন। আদালত শুনানি শেষে অস্ত্র মামলায় দুই দিন এবং পর্নোগ্রাফির দুটি মামলায় এক দিন করে মোট চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। সাদিক ছাড়াও অন্য দুই রিমান্ড মঞ্জুরকৃত আসামিরা হলেন কথিত সাংবাদিক আকাশ ইসলাম ও পিচ্চি রাসেল। সাতক্ষীরা সদর থানায় দুই জন জনপ্রতিনিধির দায়েরকৃত পর্নোগ্রাফি আইনের দুটি মামলা ও ডিবি পুলিশের এসআই মনিরুল ইসলামের দায়েককৃত একটি অস্ত্র মামলায় রিমান্ড শুনানির শেষে আদালত তাদের এই চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।