ঝালকাঠিতে ১ হাজার পিস ইয়াবাসহ রিয়াদ হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার সন্ধ্যায় শহরের মনোহারী পট্টি এলাকার লাকী আয়রন স্টোর থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বিনয়কাঠি ইউনিয়নের মানপাশা গ্রামের মিজানুর রহমানের ছেলে। ঝালকাঠি গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইকবাল বাহার খান বলেন, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।