সাভারে বৃহস্পতিবার দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৫৫০ বোতল ফেনসিডিল, মাদক কারবারে ব্যবহূত একটি মিনি ট্রাক ও তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো: মো. সেলিম ও মো. রাব্বানী। সিপিসি-২, র্যাব-৪-এর কোম্পানি কমান্ডার উপ-পরিচালক মেজর শিবলী মোস্তফা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্ত দিয়ে ভারতীয় এই ফেনসিডিল আমদানি করে ঢাকার বিভিন্ন জায়গায় খুচরা বিক্রেতার কাছে বিক্রির কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।