দৈনিক ইত্তেফাকের শ্রীবরদী সংবাদদাতার দাফন সম্পন্ন

শ্রীবরদী উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক ইত্তেফাকের শেরপুরের শ্রীবরদী প্রতিনিধি সাংবাদিক আব্দুল বাতেনের (৫০) দাফন সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার বিকালে পৌরসভার সাতানী শ্রীবরদী মহল্লায় মথুরাদী আম কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

প্রসঙ্গত আব্দুল বাতেন গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি শ্রীবরদী পৌরসভার তাতিহাটি মহল্লার মৃত হাফেজ শমসের আলীর ছোটো ছেলে। সন্ধ্যায় হঠাত্ অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। কর্তব্যরত চিকিত্সক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিত্সাধীন অবস্থায় বাতেন মারা যান। তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।