ধামইরহাটে গৃহবধূকে ধর্ষণের মামলায় যুবক গ্রেফতার

নওগাঁর ধামইরহাটে গৃহবধূকে ধর্ষণের মামলায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের শিকার ঐ গৃহবধূ বুধবার রাতে ধামইরহাট থানায় বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেন।

ধর্ষক শরিফুল ইসলাম উপজেলার আগ্রাদ্বিগুণ ইউনিয়নের তালান্দার গ্রামের মৃত নমির উদ্দিন তেলীর ছেলে। মামলা সূত্রে জানা গেছে, শরিফুল ইসলাম প্রায়ই তার গ্রামের  এক গৃহবধূকে কুপ্রস্তাব দিত। গত ৮ ডিসেম্বর দুপুরে ঐ নারীকে জোর করে অটোরিকশায় তুলে আত্রাই নদীর পাশের রসপুর গ্রামের কলাবাগানে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা কাউকে বললে মেরে ফেলার হুমকি দেয় শরিফুল। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. শামীম হাসান সরদার বলেন, গৃহবধূর ধর্ষণ মামলায় পুলিশ শরিফুল ইসলামকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। ধর্ষণের শিকার নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।