ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ নারী ইউপি সদস্য আটক

ব্রাহ্মণবাড়িয়ায় ১ হাজার ৮৯৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ কাকলী আক্তার নামের এক ইউপি সদস্যকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার রামরাইল এলাকা থেকে তাকে আটক করা হয়। কাকলী আক্তার জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নারী ইউপি সদস্য। ঐ ইউনিয়নের মনির হোসেনের স্ত্রী।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. শরীফুল ইসলাম জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

নবজাতকের পলিথিনে মোড়ানো

শিশুর লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় পলিথিনে মোড়ানো এক মেয়ে নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জেলা সদর হাসপাতালের কোয়ার্টারের সীমানা প্রাচীর সংলগ্ন সড়কের পাশ থেকে লাশ উদ্ধার করা হয়। 

আশুগঞ্জে সংঘর্ষে আহত ২০

তুচ্ছ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চরচারতলা গ্রামে বুধবার রাতে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। রাত সাড়ে ৮টায় চরচারতলা গ্রামের সরকারবাড়ি ও খাঁবাড়ির লোকজনের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।