রাবিতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী সন্ধ্যা কাল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী সন্ধ্যা-১৪২৬ অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। বিশ্ববিদ্যালয়ের শহিদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন বরেণ্য রবীন্দ্র সংগীত শিল্পী ও ঢাবির নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন রেজওয়ানা চৌধুরী বন্যা। আরো সংগীত পরিবেশন করবেন বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী বিপুল কুমার। প্রধান অতিথি থাকবেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।