বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক জোটের উদ্যোগে বুধবার কেন্দ্রীয় শহিদ মিনার, ঢাকায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য, বিএমের সভাপতি ও আসাজোর উপদেষ্টা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, আসাজোর উপদেষ্টা অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন পল্টু, বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আসাজোর উপদেষ্টা অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. হুমায়ুন কবির। সভাপতিত্ব করেন আসাজোর প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি মোশাররফ হোসেন।—প্রেস বিজ্ঞপ্তি