জাতীয় সংসদের চিফ হুইপের চাচা ও মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মুনির চৌধুরীর বাবা সিরাজুল হক চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে শিবচরের দত্তপাড়ায় তার বাড়িতে সকাল থেকে জনতার ঢল নেমেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাদ জোহর হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে মোনাজাতের মাধ্যমে তার রুহের মাগফিরাত কামনা করা হয়। এ সময় তার বড়ো ছেলে মুনির চৌধুরীসহ তার পরিবারবর্গ, শিবচর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ মো. শামসুদ্দিন খান, পৌর মেয়র আওলাদ হোসেন খান, শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল লতিফ মোল্লা, পৌর আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি তোফাজ্জেল হোসেন তোতা খানসহ জেলা-উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।