সাভারে ছয় দফা দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

সাভারে বেতন-ভাতা পরিশোধসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে দুটি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার সকালে সাভারের রানা প্লাজার সামনে এ কর্মসূচি পালন করা হয়। আজিম গ্রুপের গ্লোবাল গার্মেন্টস লিমিটেড ও গ্লোবাল আউটওয়্যার লিমিটেড কারখানার শত শত শ্রমিক এতে অংশ নেয়। শ্রমিকরা জানান, কারখানায় চার থেকে পাঁচ মাস যাবত্ শ্রমিকদের নিয়মিত বেতন-ভাতা এবং ওভারটাইমের টাকা পরিশোধ করা হচ্ছে না।