ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ ময়মনসিংহ জোন-এর আয়োজনে আজ (শুক্রবার) আনন্দ মোহন কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১ম এনডিএফ বিডি ময়মনসিংহ বিভাগীয় বির্তক উত্সব’১৯। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এই আয়োজনে ময়মনসিংহ বিভাগরে ৪টি জেলা থেকে বিভিন্ন স্কুল, কলেজ-এর ৩২টি বিতর্ক প্রতিযোগিতার দল ও প্রায় ২০০টি প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ প্রায় ৭০০জন বিতার্কিক অংশগ্রহণ করবে। উক্ত ১ম এনডিএফ বিডি ময়মনসিংহ বিভাগীয় বির্তক উত্সবে থাকছে স্কুল ও কলেজ বিতর্ক প্রতিযোগিতা, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, আঞ্চলিক বিতর্ক, প্ল্যানচেট বিতর্ক, জুটি বিতর্ক, প্রদর্শনী বির্তক এবং সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থতি থাকবেন ময়মনসিংহ সিটি কর্পোরশেন-এর মেয়র ইকরামুল হক টিটু , বিশেস অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর নারায়ণ চন্দ্র ভৌমিক, ময়মনসিংহ ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. জালাল উদ্দিন, ময়মনসিংহ কর্মাস কলেজের অধ্যক্ষ এখলাস উদ্দিন, এনডিএফবিডির কো-চেয়ারম্যান এম আলমগীর প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতত্বি করবনে ন্যাশনাল ডিবেট ফেডারশেন বাংলাদেশ-এর চেয়ারম্যান একেএম শোয়েব। দিনব্যাপি উত্সবের শেষভাগে সমাপনি ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থতি থাকবনে ময়মনসিংহ মেডিকেল কলজে-এর সাবেক অধ্যক্ষ ডা. মতিউর রহমান। বিতার্কিকদের এই মিলন মেলাতে মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক।