আড়াইহাজারে বিদ্যুত্ স্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুত্ স্পৃষ্ট হয়ে  সাকিব (১৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। উপজেলার দুপ্ত্ারা ইউনিয়নের  পাঁচগাঁও গ্রামের জনৈক জাইদুল ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহতের বড়ো ভাই মো. শাহীন জানান, তার ভাই সাকিব পাঁচগাঁও গ্রামের জাইদুল ইসলামের বাড়িতে দীর্ঘ ৫ মাস যাবত্ নির্মাণ শ্রমিক হিসেবে একটি বিল্ডিং নির্মাণের কাজ করে আসছিল। ঘটনার সময় একটি রড বহন করার সময় রড়ের সাথে বিদ্যুত্ লাইনের স্পর্শে তিনি গুরুতর আহত হন। তাকে সঙ্গে সঙ্গে তারাব এলাকার ইউ এস বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সাকিবকে মৃত ঘোষণা করেন।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত সাকিব ভোলা জেলার লালমোহন থানার বদলপুর গ্রামের আ. রহমানের ছেলে।