শ্রমিকদলের সম্মেলন ১০ জানুয়ারি

আগামী ১০ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের সম্মেলন অনুষ্ঠিত হবে। গতকাল শ্রমিকদলের সম্মেলন প্রস্তুতি কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ধানমন্ডির বিল্স অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক দলের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম খান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা জাফরুল হাসান, অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার এম নাজিমুদ্দিন, হুমায়ুন কবির খান, নুরুল ইসলাম খান নাসিমসহ নেতৃবৃন্দ।