বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, পাকিস্তানে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি সফরও নিশ্চিত নয়। যদিও পাকিস্তান কিছুদিন ধরেই সেখানে টি-টোয়েন্টির পাশাপাশি টেস্ট সফরের জন্যও চাপাচাপি করছে।
বিসিবির প্রধান তাই গতকাল বৃহস্পতিবার পরিষ্কার করেই বলে দিয়েছেন—দুই টেস্ট তো নয়ই, এমনকি বাংলাদেশ দলের পাকিস্তানে টি-২০ খেলতে যাওয়ার সিদ্ধান্তও পুরোপুরি পাকা হয়নি। কারণ পাকিস্তানে নিরাপত্তা নিয়ে শঙ্কা অন্য অনেক জায়গার চেয়ে নিশ্চিতভাবেই একটু বেশি।