ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দলের মধ্যে নেতৃত্বের চ্যালেঞ্জে পড়েছেন। গতকাল লিকুদ পার্টির প্রাইমারি নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে। ফলাফল পাওয়া যায়নি। এক দশকেরও বেশি ক্ষমতায় থাকার মধ্যে এই প্রথম চ্যালেঞ্চে পড়লেন তিনি। তার প্রতিদ্বন্দ্বি সাবেক শিক্ষামন্ত্রী গিডুয়োন সার। চলতি বছরে দুইবার নির্বাচন হলেও সরকার গঠনে ব্যর্থ হয়েছেন নেতানিয়াহু। তাকে দুর্নীতিতে অভিযুক্তও করা হয়েছে। সার বলেন, নেতানিয়াহুকে সরিয়ে তিনি একটি জাতীয় সরকার গঠনে সমর্থ হবেন বলে আশা করছেন। এদিকে বুধবার একটি অনুষ্ঠানে রকেট হামলার আশঙ্কায় নিরাপদ স্থানে আশ্রয় নেন নেতানিয়াহু। -বিবিসি