নিউক্যাসলকে উড়িয়ে দিল ম্যানইউ

ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসলকে ৪-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার রাতে ওল্ড ট্রাফোর্ডে এই জয় পায় ইউনাইটেড। 

ম্যানইউর হয়ে জোড়া গোল করেন অ্যান্থনি মার্শিয়াল। একটি করে গোল করেন গ্রিনউড ও রাশফোর্ড। 

অপরদিকে নিউক্যাসলের একমাত্র গোলটি এসেছে লংস্টাফের কাছ থেকে। ম্যাচের প্রথম গোল এটি। ১৭ মিনিটের মাথায় গোলটি আসে। শুরুতে গোল পেলেও পরে আর গোলের দেখা পায়নি নিউক্যাসল। শেষপর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেড ৪ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। 

এই জয়ে ১৯ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে ম্যানইউ। আর নিউক্যাসল ২৫ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে রয়েছে।

ইত্তেফাক/জেডএইচ