১২ হাজার ২০০ কোটি ডলারের অর্থনৈতিক প্যাকেজের ফল হিসেবে আগামী অর্থবছরে জাপানে উচ্চ প্রবৃদ্ধি হবে বলে মনে করছে দেশটি। মূলত দুর্বল বৈশ্বিক চাহিদার ক্ষত কাটিয়ে উঠতে ঐ অর্থনৈতিক প্যাকেজ ঘোষণার পরিকল্পনা করা হচ্ছে। এশিয়ার শীর্ষস্থানীয় অর্থনীতির দেশটির আগামী অর্থবছরে প্রকৃত প্রবৃদ্ধি এক দশমিক চার শতাংশ হতে পারে বলে আশা করা হচ্ছে। জাপান সরকার আশা করছে, আগামী অর্থবছরে মূলধন ব্যয় বৃদ্ধি পেতে পারে দুই দশমিক সাত শতাংশ, যাকে বেশ শক্তিশালী অবস্থানের বলে মনে করা হচ্ছে।
—নাঈমা সুলতানা