মাহবুব শরীফ
এমনই আরো কয়েকটি টেক লাইফ হ্যাক নিয়ে আলোচনা করা হলো, যা সবার জানা দরকার। প্রযুক্তির জীবনকে আরো সহজ করতে চাইলে বিষয়গুলোতে গুরুত্ব দিতে পারেন।
পাসওয়ার্ডকে টেক্সটে পরিবর্তন
আপনি যদি ব্রাউজারে বা অন্য কোনো পাসওয়ার্ড ম্যানেজারে আপনার সব অনলাইন অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেভ করে রাখেন, তাহলে বিভিন্ন সাইটের লগইন পেজে আপনার ই-মেইল এবং পাসওয়ার্ড আগে থেকেই অটোফিল হয়ে যায়। তবে সেখানে কোনো পাসওয়ার্ড আপনি দেখতে পান না। পাসওয়ার্ডটির জায়গায় পাসওয়ার্ডটিকে ডট-এ পরিবর্তন করে দেখানো হয়। তবে আপনার যদি ডটের পেছনে লুকিয়ে থাকা পাসওয়ার্ডটি দেখার প্রয়োজন হয় বা আপনি পাসওয়ার্ড ভুলে যান, তাহলে আপনি গুগল ক্রোমের ডেভেলপার টুলের সাহায্যে সহজেই ডট পাসওয়ার্ডটিকে টেক্সট পাসওয়ার্ডে পরিবর্তন করতে পারবেন। আপনাকে জাস্ট ডট পাসওয়ার্ডটির ওপরে মাউস কারসর নিয়ে গিয়ে রাইট ক্লিক করে Inspect Elements অপশনে ক্লিক করতে হবে।
এরপরে ডেভেলপার টুলস ওপেন হলে আবারও রাইট ক্লিক করে Edit as HTML অপশন ক্লিক করে সেখান থেকে খুঁজে বের করতে হবে যে কোথায় type=‘password’ লেখা আছে। সেটা খুঁজে পেলে সেটিকে এডিট করে type=‘text’ করে দেবেন। এরপর ওপরে স্ক্রিনের ডান কোনায় (x) বাটন ক্লিক করে ডেভেলপার অপশন ক্লোজ করে দেবেন। তাহলেই দেখবেন পাসওয়ার্ড ফিল্ডে এবার ডটের জায়গায় টেক্সট ফরম্যাটে অ্যাকচুয়াল পাসওয়ার্ডটি শো করছে। যদি এখনো বুঝতে না পারেন তাহলে নিচের GIF টি লক্ষ্য করুন।
এটি শুধু নিজের পাসওয়ার্ড দেখার ক্ষেত্রেই ব্যবহার করবেন। অন্য কারো পাসওয়ার্ড দেখার জন্য অন্য কারো ব্রাউজারে এই ট্রিকটি ব্যবহার করবেন না। আর আপনি এখন জানেন যে, ব্রাউজারে এভাবে সেভ করা পাসওয়ার্ডগুলো একটুও সিকিওর নয়। তাই আপনার ব্রাউজার এবং পিসির অ্যাক্সেস বিশ্বস্ত কাউকে ছাড়া কখনো দেবেন না।
কনট্রোল প্যানেল শর্টকাট
আপনি হয়তো জানেন না যে, আপনি আপনার পিসির সব ধরনের কনট্রোল প্যানেল সেটিংস শুধু একটি ফোল্ডার থেকেই অ্যাক্সেস করতে পারেন একটি ট্রিক ব্যবহার করে। এটা করলে আপনাকে সব সেটিংস চেঞ্জ করার জন্য বারবার কনট্রোল প্যানেল ওপেন করতে হবে না এবং বারবার কনট্রোল প্যানেলে ঢুকে আপনার কাঙ্ক্ষিত সেটিংসটি খুঁজে বের করতে হবে না।
প্রথমত আপনাকে যা করতে হবে, উইন্ডোজ ফাইল এক্সপ্লোরারের যে কোনো জায়গায় (যেখানে আপনি এই শর্টকাটটি পেতে চান) একটি New Folder ক্রিয়েট করুন। হতে পারে সেটি ডেস্কটপে কিংবা আপনার হার্ডড্রাইভের যে কোনো জায়গায়, আপনার সুবিধামতো করলেই হলো। এবার এই ফোল্ডারটির ওপরে রাইট ক্লিক করে ফোল্ডারটি Rename করুন নিচের লাইনটি লিখে—
Control Panel Shortcuts.{ed7ba470-8e54-465e-825c-99712043e01c}
শুধু এই লাইনটুকুই লিখবেন। এক্সট্রা কোনো ক্যারেক্টার বা স্পেস দেবেন না। এবার রিনেম করে সেভ করে দিন। এবার ফোল্ডারটি ওপেন করলেই আপনি কনট্রোল প্যানেলের সব সেটিংসের অনেকগুলো শর্টকাট পেয়ে যাবেন যেগুলো আবার ক্যাটাগরি অনুযায়ী সুন্দর করে সাজানো থাকবে।
এয়ার টিকেট বুকিং
আমাদের অনেকসময়ই দেশের বাইরে যাওয়ার জন্য অনলাইনে এয়ার টিকেট বুক করার দরকার হয়। সবার দরকার না হলেও অনেকেরই প্রায়ই দরকার হয়ে থাকে। যারা অনলাইনে এয়ার টিকেট বুক করে থাকেন, তারা হয়তো জানেন না যে, এয়ার টিকেট বুকিং ওয়েবসাইটগুলো সবসময় আপনাকে একইরকম টিকেটের প্রাইস দেখায় না। আপনি যদি একবার কয়েকটি টিকেট ব্রাউজ করে তারপরে সাইটটি ক্লোজ করে আবার দ্বিতীয়বার টিকেট ব্রাউজ করতে আসেন, তখন সাইটগুলো টিকেটের দাম কিছুটা বাড়িয়ে দেয়। এছাড়া আপনি কোন লোকেশন থেকে টিকেট কাটছেন তার ওপরে ডিপেন্ড করেও তারা টিকেটের দাম কম-বেশি করে থাকে।
তাই আপনার যদি ভবিষ্যতে কখনো অনলাইনে বাইরের কোন দেশে যাওয়ার জন্য এয়ার টিকেট বুক করার দরকার হয়ে থাকে, তাহলে আপনি সবসময়ই ব্রাউজারের ইনকোগনিটো মোডে টিকেট কাটবেন।
এছাড়া আপনি সবসময় চেষ্টা করবেন যে আপনি যেখানে যাচ্ছেন অর্থাত্ আপনার ডেস্টিনেশন থেকে টিকেট কাটতে। তাহলে আপনি অনেক কম দামে টিকেট পেতে পারেন। যেমন- আপনি যদি বাংলাদেশ থেকে টঝঅ যান, তাহলে ভিপিএন ব্যাবহার করে টঝঅ সার্ভারে কানেক্ট করে তারপরে BD to USA টিকেট বুক করবেন। আশা করি বোঝাতে পেরেছি। এই ট্রিকটি আপনার সবসময় দরকার হবে এমনটা নয়, তবে যদি কখনো অনলাইনে এয়ার টিকেট বুক করার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই এই ট্রিকটি কাজে লাগাবেন।
ইউটিউব এজ রেস্ট্রিক্টেড ভিডিও
ইউটিউবে অনেকসময় অনেক ভিডিও প্লে করার সময় আপনি দেখে থাকবেন যে সেটি এজ রেস্ট্রিকটেড করা, অর্থা? ভিডিওটি দেখার জন্য আপনাকে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে প্রমান করতে হবে যে আপনার সবয়স ১৮+। সাইন ইন না করলে এই ভিডিওগুলো প্লে করা সম্ভব হয় না। তবে অধিকাংশ সময়ই আপনি ভিডিওটি দেখার জন্য আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন-ইন করতে চাইবেন না। কারন, ইউটিউবের অ্যালগরিদম অনুযায়ী আপনি একবার আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে ওই ভিডিও দেখলে, ইউটিউব এরপর আপনার হোমপেজ ওই ধরনের সাজেস্টেড ভিডিওগুলো দিয়ে ভরে ফেলবে, যা খুবই বিরক্তিকর। নেক্সট টাইম আপনি যখন কোন এজ রেস্ট্রিকটেড ভিডিও দেখতে যাবেন, তখন আপনার গুগল অ্যাকাউন্ট সাইন ইন না করে জাস্ট ভিডিওটির ইউআরএল এর মধ্যে youtube লেখাটির আগে nsfw যোগ করে দেবেন এবং ইন্টার প্রেস করবেন। যেমন- http://www.nsfwyoutube.com/watch?v=6LZM3^wp2ps। এভাবে করলে আপনাকে আর গুগল অ্যাকাউন্ট সাইন-ইন করতে হবে না।
অটোমেটিক অ্যাপ ইন্সটল
আমাদের অনেকসময়ই উইন্ডোজ রিইন্সটল করার দরকার পড়ে। আর উইন্ডোজ রিইন্সটল করার সবথেকে বড় ঝামেলাটি আমরা সবাই জানি। সেটা হচ্ছে আপনার পিসিতে আগে যতরকম প্রোগ্রাম এবং অ্যাপস ইন্সটল করা ছিলো, সেগুলো আবার নতুন করে একটি একটি করে ইন্সটল করা। এটা খুবই বিরক্তিকর। তবে Ninite ওয়েবসাইটটি ব্যাবহার করে আপনি প্রত্যেকবার উইন্ডোজ রিইন্সটল করার সময় এই এক্সট্রা ঝামেলা থেকে কিছুটা হলেও রেহাই পেতে পারেন।
এই ওয়েবসাইটটিতে মূলত আপনি জনপ্রিয় অনেক উইন্ডোজ প্রোগ্রামসের লিস্ট পাবেন যেগুলো সচারচর সবাই ব্যাবহার করে থাকে। এই প্রোগ্রামগুলোর মধ্যে যেটি যেটি আপনার দরকার, সেগুলোর পাশে টিক মার্ক দিয়ে তারপর কয়েকশো কিলোবাইট সাইজের একটি ইন্সটলেশন ফাইল ডাউনলোড করলেই এই ফাইলটি রান করলে আপনার কাঙি্খত সবগুলো প্রোগ্রাম এক ক্লিকেই ডাউনলোড এবং ইন্সটল হয়ে যাবে, যা খুবই কনভেনিয়েন্ট এবং টাইম সেভিং।