ফরিদপুর ব্যাপ্টিস্ট চার্চ মিশনের শতবর্ষ পূর্তি উত্সব উদ্বোধন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর ব্যাপ্টিস্ট চার্চ মিশনের শতবর্ষ পূর্তি উত্সবের উদ্বোধন হয়েছে শুক্রবার। এ উপলক্ষ্যে শহরের ব্যাপ্টিস্ট মিশন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। শোভাযাত্রাটি মুজিব সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভার মাধ্যমে শতবছর পূর্তি উত্সবের তিন দিনব্যাপী নানা আয়োজনের উদ্বোধন করেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল।

তিন দিনব্যাপী এই উত্সবের মধ্যে রয়েছে আলোচনা সভা, গীতিনৃত্য, সাংস্কৃতিক অনুষ্ঠান, ইতিহাস পাঠ ও স্মৃতিচারণ, স্মরণিকা মোড়ক উন্মোচন, আতশবাজি উত্সব।