বরিশাল অফিস
মৌসুমি বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বরিশালসহ দক্ষিণাঞ্চলে মুষলধারে বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টা থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ১১ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বরিশাল আবহাওয়া অফিস। আকস্মিক বৃষ্টিপাতে দক্ষিণাঞ্চলের জীবনযাত্রায় নেমে এসেছে স্থবিরতা। বেড়েছে শীতের তীব্রতা। শীত এবং বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে বরিশালের জনজীবন। এদিকে সকালে বরিশালে সর্ব?নিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডি?গ্রি সেল?সিয়াস। বৃষ্টিভাব আরো দুই-এক দিন অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।