১৩ রানে জিতল পুলিশ

ক্রাইম রিপোর্টার- পুলিশ প্রীতি ম্যাচ

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর গুলিস্তানে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে গতকাল শুক্রবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিটিসি) মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ১২ ওভারের এই ম্যাচে পুলিশ ১৩ রানে ক্রাইম রিপোর্টারদের হারিয়ে জয়লাভ করে।

সকালে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম প্রতিযোগিতার উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন ক্র্যাব সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক দীপু সরওয়ার, অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকরা।

প্রথমে ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে পুলিশের টিম। জবাবে ক্রাইম রিপোর্টাররা ১২০ রানে অলআউট হয়ে যান। ম্যাচ শেষে উভয় দলের মধ্যে মেডেল ও ট্রফি তুলে দেন অতিথিরা।