জেলার সোনাইমুড়ী উপজেলার পূর্ব নাটেশ্বর ইউনিয়নের আবদুল্লাপুর গ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোখলেছুর রহমান সুবিল্লা (৩৮) নামের এক ডাকাত নিহত এবং পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। নিহত ডাকাত বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ইসহাক মিয়ার ছেলে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, চার রাউন্ড গুলি ও তিনটি কিরিচ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে সোনাইমুড়ী থানার ওসি আবদুস সামাদ জানান, রাতে ঐ এলাকার একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একটি ডাকাত দল।