আ স ম আব্দুুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির ত্রিবার্ষিক কাউন্সিল আজ শনিবার। সকাল ১০টায় রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠেয় কাউন্সিলের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি থাকবেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।
জেএসডির সভাপতি আ স ম আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠেয় কাউন্সিলের উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও অতিথি হিসেবে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম, ড. আব্দুল মঈন খান, মোস্তফা জামাল হায়দার, মাহমুদুর রহমান মান্না, সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাইফুল হক, অধ্যাপক দিলারা চৌধুরী, জোনায়েদ সাকী, নুরুল হক নুরসহ বিভিন্ন রাজনৈতিক ও সুশীলসমাজের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে। গতকাল শুক্রবার জেএসডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।