দশকের জনপ্রিয় তরুণী মালালা

চলতি দশকের সবচেয়ে জনপ্রিয় তরুণী হিসেবে নোবেলজয়ী পাকিস্তানি মানবাধিকারকর্মী মালালা ইউসুফজাইকে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে ঘটে যাওয়া ঘটনাবলীর মধ্যে ইতিবাচক অবদান রাখায় মালালাকে আন্তর্জাতিক স্বীকৃতির শীর্ষ রাখা হয়। সম্প্রতি প্রতিবেদনটি প্রকাশ করে জাতিসংঘ। প্রতিবেদনে জানানো হয়, নারী শিক্ষার অধিকারের পক্ষে এই দশকে মালালা যে ভূমিকা নিয়েছেন, এতে তার ধারে কাছে আর কেউ নেই। প্রতিবেদনে পর্যবেক্ষণের প্রথম ধাপে ২০১০ সাল থেকে ২০১৩ সালের মধ্যে বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে- হাইতির বিপর্যয়কর ভূমিকম্প, নারী শিক্ষায় মালালার চেষ্টা ও মালিতে জাতিসংঘের সবচেয়ে বিপজ্জনক মিশন। -খালিজ টাইমস