নেতৃত্বের চ্যালেঞ্জে জয়ী নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্¿ী বেনিয়ামিন নেতানিয়াহু দলের মধ্যে নেতৃত্বের চ্যালেঞ্জে জয় পেয়েছেন। এ নিয়ে এক ভোটে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন তিনি। ক্ষমতাসীন লিকুদ পার্টির মধ্যকার ভোটে ৭২ দশমিক ৫ ভাগের বেশি ভোট পেয়েছেন নেতানিয়াহু। আর প্রতিদ্বন্দ্বি গিডিওন সার পেয়েছেন ২৭ দশমিক ৫ ভাগ ভোট। স্থানীয় সময় গতকাল সকালে ভোটের ফল ঘোষণা করা হয়। বৃহস্পতিবার ভোটাভুটি হয়। - বিবিসি