দুই মার্কিন সিনেটরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ফিলিপাইনের

দুই মার্কিন সিনেটরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে ফিলিপাইন। দেশটি মার্কিন নাগরিকদের ভিসায়ও কড়াকড়ি আরোপ করেছে। সিনেটররা হলেন রিচার্ড ডারবিন ও প্যাট্রিক লিয়াহি। এছাড়া আগে মার্কিনীরা ৩০ দিনের জন্য ভিসা ছাড়াই ফিলিপাইন ভ্রমণ করতে পারতেন। কিন্তু এখন তাদের বিষয়ে কড়াকড়ি আরোপ করা হবে। মার্কিন কংগ্রেসে ২০২০ সালের বাজেট পাশ হয়েছে। সেখানে একটি ধারায় বলা হয়েছে, সিনেটর লিলা ডে লিমার কারাদ–ের পেছনে যারা কাজ করেছে তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হবে না। এরপরই ফিলিপাইন এমন কড়া পদক্ষেপ নিল। দেশটির প্রেসিডেন্ট রুদ্রিগো দুতের্তের মুখপাত্র সালভেদর প্যানেলো জানান, তারা আমাদের সার্বভৌমত্বে আঘাত হানলে আমরা বসে থাকতে পারবো না। উল্লেখ্য, দেশটির সামরিক বাজেটের অন্যতম জোগানদাতা যুক্তরাষ্ট্র। -রয়টার্স