প্রধানমন্ত্রীর কেমন যাবে বছরটি

পাশ্চাত্য জ্যোতিষে তুলা রাশির জাতিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ২০২০ সাল মোটামুটি অনুকূল থাকবে বলে আশা করা যায়। প্রধানমন্ত্রীর শরীর-স্বাস্থ্যের ব্যাপারে বছরের শুরু থেকেই সতর্ক থাকা উচিত। বিরোধী দলসমূহ সরকারবিরোধী আন্দোলন গড়ে তোলার চেষ্টা করলেও তাদের তেমন কোনো সাফল্যের সম্ভাবনা নেই বললেই চলে। আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রধানমন্ত্রীর গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। দল ও রাষ্ট্রক্ষমতায় তার নিয়ন্ত্রণ বজায় থাকবে। বিরোধী দলসমূহের নানাবিধ অপপ্রচার সত্ত্বেও দেশের ব্যাপক জনগোষ্ঠীর কাছে তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে।