[ ২১ মার্চ - ২০ এপ্রিল ]
শাসক গ্রহ :মঙ্গল
শুভ সংখ্যা :৯
বৈশিষ্ট্য :আগুন
রং :লাল, সাদা, গোলাপি ও লাল-সাদা মেশানো
শুভ রত্ন :রুবি, ব্লাড স্টোন, রক্ত প্রবাল ও হীরা
ধাতু :লোহা, ইস্পাত
শুভ দিন :মঙ্গলবার
সঙ্গী/সঙ্গিনী :ধনু, সিংহ
বিখ্যাত ব্যক্তি
ম্যাক্সিম গোর্কি, অধ্যাপক মোজাফফর আহমেদ, চার্লি চ্যাপলিন, রবি শঙ্কর, জ্যাকি চেন, জুয়েল আইচ, ড. কামাল হোসেন, সৈয়দ আলী আহসান, সাহাবুদ্দিন আহমেদ, সৈয়দ আমির আলী, জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম, নাসির উদ্দীন ইউসুফ, সাকিব আল হাসান।
জে নে নি ন আ প নি কে ম ন মে ষ
বৈশিষ্ট্য
প্রতীক :যোদ্ধা বা অগ্রগামী
আগ্নেয় বৈশিষ্ট্য :কৌতূহলী, ইতিবাদী, কর্মতত্পর, মনোলোকবাসী, উদ্যমী, আবেগপ্রবণ।
ব্যক্তিত্ব :উদ্যমী, আবেগপ্রবণ, কর্মতত্পর, কৌতূহলী,
উষ্ণতায় আকর্ষিত এবং অনেক সময় উগ্রও বটে।
রাশিচক্রের প্রথম রাশি মেষ। এটিকে বলা হয় জন্মের প্রতীক, যেমন মীন হলো মৃত্যু ও আত্মসচেতনতার। এ রাশির জাতক-জাতিকা শুধু তার নিজের ব্যাপারেই সচেতন। অনেকটা শিশুর মতো, যে সম্পূর্ণভাবে তার নিজের চিন্তাতেই মগ্ন। তার কাছে নিজের প্রয়োজনীয়তাটাই মুখ্য। কোনো মেষ জাতক-জাতিকার মনে নতুন কোনো ভাব বা পরিকল্পনার উদয় হলে, সে তাত্ক্ষণিক সেটা প্রকাশ করতে ব্যস্ত হয়ে পড়ে। হয়তো কোনো দ্বিধা-দ্বন্দ্ব বা সংকোচ ছাড়াই বন্ধুকে ভোর চারটায় ফোন করে বসবে। শিশুদের মতোই মেষরাও ভাবে জগত্টা শুধু তাদের জন্যই তৈরি। তারা কখনো কখনো হয়তো ঘরের চারপাশে চকিতে তাকিয়ে নেয়। যদি তাদের মধ্যে এ ব্যাপারটা লক্ষ করেন, দেখবেন সে আর আপনার সঙ্গে এখন কথা বলতে আগ্রহী নয়। তার মনে এখন অন্যকিছু ঢুকেছে এবং আপনাকে সে এই মুহূর্তে ভুলে গেছে।
মেষ জাতক-জাতিকাদের ধৈর্যশক্তিটাও একটু কম। গ্লোরিয়া জিন্সে বসে মেষ হয়তো বাসি স্যান্ডউইচের তীব্র সমালোচনা করার সঙ্গে সঙ্গে ওয়েট্রেসকেও কথায় জর্জড়িত করবে। আবার ভালো পরিবেশন হলে এই জাতক-জাতিকাই প্রয়োজনের তুলনায় অনেক বেশি টাকা বখশিশও দিয়ে আসবে। সহজভাবে বললে, মেষরা খুবই সরাসরি গোছের মানুষ। জটিলতা, প্রতারণা, ঠকানো ইত্যাদি তাদের বিষয় নয়। তারা বেশ খোলামেলা মেজাজ ও চিত্তাকর্ষী সততার অধিকারী হওয়া সত্ত্বেও বড়ো অঙ্কের আর্থিক ঝুঁকি তেমন একটা নেয় না। এই অদ্ভুত সারল্যের গুণে মেষরা খুব সাহসী হয়। তাদের সমগ্র জীবন একরকম সারল্যের মধ্যেই থেকে যায়। অতিমাত্রায় আত্মবিশ্বাস অনেক মেষকে অথৈই সাগরে ফেলে দেয়। দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে অনেক অপকর্ম করে বসে তখন। একরাশ হতাশা ঐ সময় এমনভাবে তাকে গ্রাস করে যে পরাজয়ের ভয়ে জীবনের বাকি কাজগুলো করার ইচ্ছা তাদের থাকে না। শারীরিক কাঠামো দেখে একজন মেষকে শনাক্ত করতে পারাটা খুব সহজ। তাদের শারীরিক অবকাঠামোটা স্থির, প্রায়শই তীক্ষ, অবশ্য কারো কারো নম্র ও অস্পষ্ট। প্রায়ই তাদের স্পষ্ট ভ্রূযুগল নাকের মাঝে এসে মিলিত হয়ে যায় এবং মেষের চিহ্নটা তৈরি করে। আর তাদের ভ্রূ দিয়ে তৈরি এই শিং-স্বরূপ চিহ্নই যেন একটা সতর্ক বাণীর মতো।
বি শে ষ জ্ঞে র চো খে কে ম ন যা বে আ প না র ২ ০ ২ ০
বছরের শুরুতে স্বক্ষেত্রে ইউরেনাসের অবস্থানের ফলে মেষ রাশির জাতক-জাতিকাগণ এ বছর বিবিধ ধরনের অপ্রত্যাশিত ঘটনাবলির সম্মুখীন হতে পারেন। কনিষ্ঠ ভ্রাতা-ভগ্নিদের সঙ্গে মতবিরোধজনিত কারণে কিছু পারিবারিক সমস্যার উদ্ভব হতে পারে। অষ্টমে মঙ্গলের অবস্থানের ফলে কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন বা অন্য কোনো কারণে রক্তক্ষরণের আশঙ্কা দেখা দিতে পারে। নবমে ভাগ্যস্থানে রবি, বুধ ও বৃহস্পতি অবস্থান করছে। শনি, কেতু ও প্লুটোও নবমে রয়েছে। যার ফলে ভাগ্যোন্নতির সম্ভাবনা যেমন আছে, তেমনি হঠাত্ ভাগ্যবিপর্যয়ের সম্মুখীনও হতে পারেন। এ বছর প্রাইজবন্ড বা লটারির টিকিট রাখলে সুফল প্রাপ্তির সম্ভাবনা একবারে উড়িয়ে দেওয়া যায় না। কর্মস্থলে বিপরীত লিঙ্গের কারো সহযোগিতা পেতে পারেন। প্রবাসীদের জন্যও বছরটি শুভ সম্ভাবনাময়। কর্মসংস্থানের জন্য বিদেশ যাত্রার প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। দাম্পত্য ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। এ বছর অবিবাহিতদের বিবাহের উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের সম্ভাবনা আছে। অন্যান্য দিক ভালো যাবে বলে আশা করা যায়।