সিংহ রাশি Leo

 [ ২১ জুলাই - ২১ আগস্ট ]

শাসক গ্রহ :রবি

বৈশিষ্ট্য :আগুন

শুভ সংখ্যা :১

রং :লাল, সোনালি, হলুদ চকোলেট

ধাতু :সোনা ও পিতল

রত্ন :রুবি, পোখরাজ, প্রবাল

শুভ দিন :রবিবার

সঙ্গী/সঙ্গিনী :ধনু, মেষ, মিথুন

 

বিখ্যাত ব্যক্তি

নেপোলিয়ান বোনাপার্ট,  জর্জ বার্নার্ড শ, আর্কিমিডিস, ফিদেল ক্যাস্ট্রো, হেনরি ফোর্ড, জিয়াউল হক, স্যার ওয়াল্টার স্কট,সালভেদর আলেন্দে, কুলদীপ নায়ার, বেগম খালেদা জিয়া, ফরহাদ মাজহার, জহির রায়হান, আবদুল্লাহ আবু সায়ীদ, ববিতা, সজীব ওয়াজেদ জয়।

 

জে নে  নি ন  আ প নি  কে ম ন  সি ং হ

বৈশিষ্ট্য

প্রতীক :সিংহ, প্রেমিক বা রাষ্ট্রপ্রধান

আগ্নেয় বৈশিষ্ট্য :কর্তৃত্বপরায়ণ, উদার, আস্থাবান, উদ্যমী, নিয়ন্ত্রণকামী, গর্বিত।

ব্যক্তিত্ব :আত্মবিশ্বাসী, আবেগতাড়িত, অহংকারী, দাম্ভিক, সাহসী, আত্মসচেতন, আত্মমর্যাদাবান।

সিংহ নামক পশুটি বনের অন্যান্য পশুকে শাসন করে। সিংহ ব্যক্তিটিও একইভাবে সবাইকে নিয়ন্ত্রণ করতে চায়। সিংহ ব্যক্তি কখনো হয়ে ওঠে অত্যন্ত কর্মোদ্দীপনাময় ব্যক্তিত্ব, আবার কখনো আভিজাত্যময় হাই তুলতে তুলতে হয়ে ওঠে সুন্দর ধরনের অলস। অধিকতর লাজুক সিংহ-সিংহীরা ঘরেই তাদের আনন্দ-উল্লাস করতে পছন্দ করে। সিংহরা অন্ধকার আর একঘেয়েমিকে সমানভাবে ঘৃণা করে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, যুক্তি দিয়ে বিবেচনা করার ক্ষেত্রে তারা বেশ পারদর্শী এবং কারো জীবনের খুঁটিনাটি সমস্যাও তারা বিচক্ষণতার সঙ্গে মোলায়েম করে তুলতে সক্ষম। তবে খুবই খারাপ দিক হলো, তারা তাদের নিজের জীবনের সমস্যাগুলোকে একই রকম দক্ষতা কিংবা আরামের সঙ্গে সমাধান করতে পারে না। তারপরও এই গুণটিই তাদের এত প্রত্যক্ষভাবে ভালোবাসার মানুষে পরিণত করে; তার নির্ভেজাল শ্রেষ্ঠত্ব, আর চমকপ্রদ ক্ষমতাগুলো আবার যেন দুঃসাহসিকভাবে একরকম শোচনীয় আর প্রত্যক্ষভাবেই দুর্বল আত্মঅহংকারের সঙ্গে মিশে যায়। কিন্তু মজার ব্যাপার হলো, এই গর্বিত, মর্যাদাবান বিড়ালটিই খুব ভঙ্গুর! সে গভীরভাবে আহত হয় যদি কেউ তার জ্ঞান ও তার মহত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শন না করে। তাকে বশ করার জন্য আর কিছু নয়, শুধু একটু প্রশংসা করতে হবে। সিংহ অতিমাত্রায় বিশ্বাসপ্রবণ। তারা শত্রুর কথা যেমন বিশ্বাস করে হুংকার দিয়ে ওঠে, তেমনি মিত্রের কথায় বিশ্বাস করে ঝাঁপিয়ে পড়ে। কোনো রকম যাচাই-বাছাই করে দেখে না। একের পর এক সিদ্ধান্ত পরিবর্তন করতে থাকে এবং অসহনীয় এক পরিস্থিতি তারা নিজেরাই সৃষ্টি করে। বিচারক হিসেবে তারা ভালো নয়, কারণ গায়ের জোর ও আবেগের বশে অনেক সমস্যা সমাধানের চেষ্টা করে, যা উত্তম বিচারকের বৈশিষ্ট্য নয়।

সিংহ যখন নিজের অধিকার ও মর্যাদা রক্ষার জন্য নিবেদিত, তখন তাকে চ্যালেঞ্জ করার জন্য একজনকে বেশ সাহসী হতে হয়। তারা এমন একটা অনুভূতি দেবে যেন আপনি রাজকীয় প্রাসাদে আমন্ত্রিত হয়েছেন। যেহেতু ক্ষমা আর দয়া দুটোই সিংহের সহজাত বৈশিষ্ট্য, তাই সিংহদের আবেগঘটিত সম্পর্কের ক্ষেত্রে পুনর্মিলনটা তাদের জীবনে বিচ্ছেদের মতোই বারবার সংঘটিত হয়।

 

বি শে ষ জ্ঞে র  চো খে  কে ম ন  যা বে  আ প না র  ২ ০ ২ ০

 নৈসর্গিক রাশিচক্রে অগ্নিরাশি সিংহের জাতক-জাতিকার জন্য বছরটি ভালো যাবে বলে আশা করা যায়। বছরের শুরুতে সিংহে শুভগ্রহ বৃহস্পতির দৃষ্টি রয়েছে। পয়লা জানুয়ারি সিংহে চন্দ্রেরও দৃষ্টি রয়েছে। এর ফলে শরীর-মন মোটামুটি ভালো থাকবে। সপ্তমে নেপচুনের অবস্থিতি এবং সিংহে দৃষ্টি থাকার ফলে দাম্পত্যে ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে। তাছাড়া শরীরে টিউমারজাতীয় কিছু দেখা দিতে পারে। এ বছর খাদ্যে মাংস পরিহার করতে পারলে ভালো করবেন। সন্তানের স্বাস্থ্যগত কোনো সমস্যা দেখা দিতে পারে। পঞ্চমে বছরের শুরুতে শনি ও কেতুর অবস্থানের ফলে বছরের শুরু থেকেই মা-বাবাদের সন্তানের স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে। মাতৃস্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। প্রেমিক-প্রেমিকাদের সারা বছরই ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে। অন্যথায় সম্পর্কে ফাটল ধরার আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। বিদ্যার্থী সন্তানের কোনো ধরনের সাফল্য আনন্দদায়ক হতে পারে। সামগ্রিকভাবে শিক্ষার্থীদের জন্য বছরটি শুভ সম্ভাবনাময়। বছরের শেষভাগে আর্থিক দিক ভালো যাবে। আর্থিক ব্যাপারে এ সময় ভালো কোনো যোগাযোগ হতে পারে। ভাই-বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে বলে আশা করা যায়। সম্ভাব্য ক্ষেত্রে এ বছর চাকরিজীবীদের কারো কারো পদোন্নতি হতে পারে। বছরের শেষদিকে নবমপতির নবমে অবস্থানের ফলে ভাগ্যোন্নতির কোনো ধরনের সম্ভাবনা একবারেই উড়িয়ে দেওয়া যায় না। অক্টোবর মাসে রাশ্যাধিপতি রবি ধনস্থানে অবস্থান করবে। এ সময় বাণিজ্যক বিনিয়োগের ক্ষেত্রে প্রয়োজনে ঝুঁকি নিতে পারেন।