রাজধানীতে আন্তর্জাতিক কম্পিউটার গেমিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রযুক্তি প্রতিষ্ঠান এসারের আয়োজনে বাংলাদেশে প্রথম বারের মতো অনুষ্ঠিত আন্তর্জাতিক কম্পিউটার গেমিং প্রতিযোগিতা ‘এসার প্রিডেটর লীগ ২০২০’। ইন্টারনেটের মাধ্যমে অনুষ্ঠিত এই গেমিং প্রতিযোগিতায় ডোটা-২ খেলায় দলভিত্তিকভাবে মোকাবিলা করে প্রতিযোগীরা।

শুক্রবার রাজধানী ঢাকার যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত জাতীয় পর্বে ‘ডোটা-২’খেলায় (রানার-আপ) দলের সঙ্গে মোকাবিলা করে দেশ সেরা হবার গৌরব অর্জন করে (দ্য কাউন্সিল)। বাংলাদেশের বিজয়ীদের ৬ লাখ টাকার (নগদ/মূল্যমানের) পুরস্কার দেয় এসার।

আগামী বছর ফেব্রুয়ারিতে ফিলিপাইনের ম্যানিলা শহরে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে ‘দ্যা কাউয়ান্সিল’ যার সদস্যবৃন্দ হলো মোহাম্মদ আমিন, জুন্নুন ইকবাল, মোহাম্মদ আরন, অভিক রাহমান, ফাহিম উজ্জামান এবং রাহিব রেজা এবং কোচ ও ম্যানেজার। ‘ডোটা-২’ নামে পরিচিত যুক্তরাষ্ট্রভিত্তিক ভেইলভি করপোরেশনের তৈরি ‘ডিফেন্স অব দ্য এনসিয়েন্টস’ কম্পিউটারভিত্তিক খেলায় ইন্টারনেটে সংযুক্ত হয়ে যুদ্ধের মাঠে শত্রুকে মোকাবিলা করে অংশগ্রহণ করে।

আয়োজকরা জানান, ইন্টারনেটের মাধ্যমে ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু হওয়া প্রাথমিক পর্বে ৭০০ জন প্রতিযোগী ১১২ দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন। এসার ভারতীয় অঞ্চলের প্রধান বিপণন কর্মকর্তা চন্দ্রহাস পানিগ্রাহী বলেন, বাংলাদেশের সম্ভাবনাময় খেলোয়াড়দের প্রযুক্তিভিত্তিক ক্রীড়াকে আন্তর্জাতিক পরিমণ্ডলে সুযোগ করে দেওয়ার জন্যই এই প্রতিযোগিতার আয়োজন। প্রযুক্তি মাধ্যমে ই-স্পোর্ট ক্ষেত্রে ‘ডোটা-২’ বিশ্বব্যাপী স্বীকৃত একটি অনলাইন গেইম। বিভিন্ন অঞ্চলের মেধাবী খেলোয়াড়দের সংগঠিত করতে পেরে এসার গর্বিত বলে জানান এই কর্মকর্তা। কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান এসারের গেইমিং ল্যাপটপ সিরিজে প্রিডেটরের নামে আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতা আন্তঃদেশীয় কম্পিউটার গেইমারদের মাঝে সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখছে বলে মনে করেন চন্দ্রহাস।