রাঙ্গুনিয়ার দুই ইউনিয়ন পরিষদের নির্বাচন কাল

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুইটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল সোমবার। সীমানা বিরোধ নিয়ে আদালতে মামলা থাকার কারণে উপজেলার ৩ নম্বর স্বনির্ভর রাঙ্গুনিয়া ও ৪ নম্বর মরিয়মনগর ইউনিয়ন পরিষদের নির্বাচন যথাসময়ে হয়নি। বিরোধ নিষ্পত্তিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় গত ২১ নভেম্বর এ দুটি ইউনিয়নের নির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান জানান, নির্বাচন অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যথাযথ নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে দুটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজনৈতিক বা দলীয়ভাবে চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠান হলেও আওয়ামী লীগ ব্যতীত অন্য কোনো দলীয় প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেননি। প্রতীকে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ নুর উল্লাহ এবং মরিয়মনগর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ মুজিবুল হক চেয়ারম্যান নির্বাচিত হিসেবে প্রায়ই নিশ্চিত হয়েছেন। চেয়ারম্যান পদে নিশ্চিত হওয়ায় দুই ইউপি নির্বাচনে তেমন উত্তাপ আর উত্তেজনা নেই। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনে মরিয়মনগর ইউনিয়নে ভোটার সংখ্যা রয়েছে ১৪ হাজার ৯৬৭ জন। স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নে ভোটার সংখ্যা ১১ হাজার ১২ জন। সর্বমোট ১৮টি ভোট কেন্দ্রে দুই ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ করা হবে।