ঠাকুরগাঁওয়ে সুমনা হত্যার প্রতিবাদে মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি

তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সুমনা হকের (৯) হত্যার বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ঠাকুরগাঁও জেলাবাসী ও মানবকল্যাণ পরিষদের ব্যানারে শহরের চৌরাস্তা মোড়ে এই মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য দেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দ্রোপদী দেবী আগরওয়ালা, মানবকল্যাণ পরিষদের সমন্বয়কারী নাজনীন বেগম স্নিগ্ধা, সাংস্কৃতিক কর্মী আফরোজা পারভিন রিকা প্রমুখ।