উখিয়ায় নিখোঁজ ব্যক্তির গলিত লাশ উদ্ধার

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা

নিখোঁজের প্রায় দুই মাস পর জাহেদ আলম (৩০) নামের এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রাজাপালং ইউনিয়নের গাঁদোছরী মালিয়ারকূল গ্রামের বাসিন্দা জাহেদ আলমের শাহ্ আলম ঘটনাস্থলে গিয়ে লাশের গায়ে থাকা শার্ট দেখে জাহেদকে শনাক্ত করেন। তিনি জানান, তার ছেলে প্রায় দুই মাস আগে গাছ কাটার জন্য জঙ্গলে যাওয়ার পর থেকে নিখোঁজ হয়ে যায়। তার ছেলেকে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।

উখিয়া থানা অফিসার ইনচার্জ মো. আবুর মনসুর জানান, শনিবার ভোর রাতে ফকিরবাপের ঘোনা থেকে একটি গলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শনিবার সকালে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।