আগৈলঝাড়ায় মাদক মামলার আসামি গ্রেফতার

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী জহিরুল ইসলাম কালুকে ১২ দিন পর গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে বারপাইকা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে দক্ষিণ শিহিপাশা গ্রামের সৈয়দ আমজেদের ছেলে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সে মাদক মামলার এজাহারভুক্ত আসামি।