মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
দুই কেজি গাঁজাসহ আটক দুই মাদক ব্যবসায়ীকে শনিবার জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার কুশুমপুর গ্রাম থেকে তাদের আটক করে মহেশপুর থানা পুলিশ। আটককৃতরা হলো: উপজেলার হানিফপুর গ্রামের জফসের আলী মণ্ডলের ছেলে জিয়া হোসেন (৪০) এবং একই গ্রামের বকুল হোসেনের ছেলে লাভলু শেখ (৩০)। মহেশপুর থানার ওসি রাশেদুল আলম বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।