নৌ-পরিবহন প্রতিমন্ত্রী
রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
নৌপথে কুড়িগ্রামের সঙ্গে রৌমারী ও বাজিবপুরের যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে ব্রহ্মপুত্র নদে জরুরি ভিত্তিতে ড্রেজিং করা হবে। চিলমারী নৌবন্দরের সঙ্গে রৌমারীকে যুক্ত করা হবে। শনিবার রৌমারী উপজেলার যাদুরচর উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী সভায় এসব কথা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এমপি। এ সময় সভায় আরো বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি, পুনর্মিলনী সভার আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মজিবুর রহমান বঙ্গবাসী, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, রৌমারী উপজেলা নির্বাহী অফিসার (অতি. দা.) মেহেদি হাসান প্রমুখ।