চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় শুক্রবার দিনগত রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক, মারামারি ও শান্তিশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মহিলাসহ ১৭ জনকে আটক করেছে। আটককৃতরা হলো—মোজাম্মেল হক (৪৫), শামিমা আক্তার (৩২), মো. রাসেল (২০), আবুল কালাম (৪২), এহসানুল হক (৫০), আলী আকবর (২০)। এছাড়া উপজেলার দোহজারী দিয়াকূল মাষ্টারঘোনায় কবরস্থান দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নুরুল মোস্তাফা প্রকাশ গুরাইয়া (২৬), বানু (৩৫), রহিমা আক্তার (৩৫), উর্মি আক্তার (১৬), লাইলা বেগম (৫০), রমজান আলী (২৫), মিজান (২৯), আক্তার হোসাইন (৪০), সামশুল আলম (২৮), নুর সফি (৫০), নুরুল আজিম (৪৫)। আটককৃতদেরকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।