দেলদুয়ারে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

দেলদুয়ার (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের দেলদুয়ারে দেওয়ান হামজা (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৯ টায় মাদ্রাসার পাশে বাঁশ ঝাড়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। সে চকতৈল গ্রামের দেওয়ান রফিকের ছেলে এবং মাইঠান তাহফিজুল কুরআন মাদ্রাসার ছাত্র।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনোয়ার হোসেন বলেন, গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশটি পেয়েছি। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্ট পাওয়ার পর আসল ঘটনা জানা যাবে।