যাত্রা শুরু বাংলাদেশ-চীন যৌথ গবেষণা ইনস্টিটিউটের

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চীনের হুয়াজং কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণা ইনস্টিটিউটের যাত্রা শুরু হয়েছে। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ‘সিনো-বাংলাদেশ বায়োইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইনস্টিটিউটের’ উদ্বোধন করেন রাবির উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান ও সফরকারী হুয়াজং কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-প্রেসিডেন্ট ইয়াও জিয়াংলিন। এ সময় রাবির উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা, উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ প্রফেসর একেএম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর এম নজরুল ইসলাম, ইনস্টিটিউট বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী প্রফেসর এম মনজুর হোসেনসহ সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।