লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
লোহাগড়ায় জয়পুর ইউনিয়নের আড়িয়ারা গ্রামে গণধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী (১৩)। এ ঘটনায় কিশোরীর চাচার মামলায় শনিবার পুলিশ মামলার ১ নম্বর আসামি মুরছালিন মৃধাকে গ্রেফতার করেছে। এ দিনই নড়াইল সদর হাসপাতালে কিশোরীকে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার রাতে গণধর্ষণের ঘটনাটি ঘটে। শুক্রবার কিশোরীর চাচা বাদী হয়ে ঐ চারজনকে আসামি করে মামলা দায়ের করেন।
লোহাগড়া থানার ওসি (তদন্ত) আমানুল্লাহ আল-বারী গ্রেফতারের কথা নিশ্চিত করে জানান, অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।