মৃত্যুবার্ষিকী

হাসানুল হক হাসান

আজ রবিবার পলাশ থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা হাসানুল হক হাসানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মরহুমের বাড়িতে কোরআন খতম ও দোয়া মাহফিল এবং কাঙ্গালিভোজের আয়োজন করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগ এবং সহযোগী অঙ্গ সংগঠন ও ঘোড়াশাল পৌরসভার সব মুক্তিযোদ্ধাসহ সকাল ১১টায় মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং আত্মার মাগফেরাত কামনা করা হবে।

সাংবাদিক ফজলুর রহমান

দৈনিক ইত্তেফাক ও নিউনেশন পত্রিকার নীলফামারী জেলা প্রতিনিধি, নীলফামারী জেলা সদর থেকে প্রকাশিত দৈনিক নীলফামারী বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এবং নীলফামারী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ সাংবাদিক ফজলুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী আজ রবিবার। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর ভারতের কলকাতায় নেতাজী শুভাষ চন্দ্র বোস ক্যানসার রিসার্চ ইনস্টিটিউট হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার নিজ বাসভবন শাহীপাড়ায় কোরআন তেলাওয়াত, কবর জেয়ারত এবং বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে মরহুমের পরিবারবর্গ তার আত্মার মাগফেরাত কামনার জন্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহীগণের নিকট দোয়া প্রার্থনা করেছেন।