আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয়গ্রস্ত বিএনপি। দলটি বলছে, বিএনপি শুরু থেকে এই নির্বাচনে ইভিএম ব্যবহার না করার দাবি জানিয়ে আসলেও নির্বাচন কমিশন তা গ্রাহ্য করেনি। তারা নির্বাচনে সেনা মোতায়েন করার দাবি করলেও তা নাকচকাউন্সিলদের নাম ঘোষণা করা হবে।
২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সাঈদ খোকন মেয়র নির্বাচিত হন এবং উত্তরে আনিসুল হক। দুজনেই আওয়ামী লীগ প্রার্থী ছিলেন। ২০১৭ সালের ৩০ নভেম্বর মেয়র আনিসুল হক ইন্তেকাল করায় মেয়র পদটি শূন্য হয়। এরপর চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি উত্তর সিটির উপনির্বাচনে মেয়র হন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। আতিকুল ইসলাম বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী। তিনি ২০১৩-১৪ মেয়াদে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমিএ) সভাপতির দায়িত্ব পালন করেন।
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ঢাকা-১০ আসনের সংসদ সদস্য। একই সঙ্গে তিনি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। তাপসের বাবা যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মণি। আজ দুপুর ১২টায় তিনি গ্রিন রোডের অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।
এদিকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা সৌজন্য সাক্ষাত্ করেছেন। শনিবার দুপুর গণভবনে তিনটা থেকে এ সাক্ষাত্ অনুষ্ঠিত হয়। এ সময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সৌজন্য সাক্ষাত্ এসে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র ক্রয় করে জমা দিয়েছিলেন ২০ জন। এর মধ্যে উত্তরে ১২ এবং দক্ষিণে ১০ জন। এছাড়া দুই সিটির ১২৯ ওয়ার্ডে ১ হাজার ২৯৩ জন কাউন্সিলর পদে আওয়ামী লীগের সমর্থন পেতে আবেদনপত্র ক্রয় করেছেন। গড়ে প্রতিটি ওয়ার্ডে ১০ জন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।