রংপুরে অগ্নিদগ্ধ আরো এক নারীর মৃত্যু

রংপুর অঞ্চলে শীতের তীব্রতায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রোজিনা বেগম নামে আরো এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড সার্জারি বিভাগে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে চলতি শীত মৌসুমে আগুনে দগ্ধ হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২৪ জনে। মৃতদের মধ্যে তিন জন নারী ও এক শিশু রয়েছে।

রংপুর মেডিক্যালের বার্ন অ্যান্ড সার্জারি ইউনিটের বিভাগীয় প্রধান এম এ হামিদ পলাশ জানান, গত ২১ ডিসেম্বর রংপুরের মিঠাপুকুরে রাতে তীব্র শীতে উষ্ণতা পেতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়েছিলেন রোজিনা বেগম। ঐ রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। টানা সাতদিন চিকিত্সাধীন থাকা অবস্থায় শনিবার দুপুরে তার মৃত্যু হয়। রোজিনার শরীরের বেশির ভাগ অংশ আগুনে পুড়ে গিয়েছিল। বর্তমানে অগ্নিদগ্ধ ১৬ জন হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।